মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বাকেরগঞ্জে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার!

বাকেরগঞ্জে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার!

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জের গোপালপুরের গোসল করতে গিয়ে নিঁখোজ দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

সোমবার (০৫ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তাদের বাকেরগঞ্জ উপজেলার গোপালপুরের রাঙ্গামাটিয়া
নদী সংলগ্ন একটি খালের ত্রি-মোহনা থেকে ওই মৃতদেহদুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলো ওই এলাকার সোহেল পালোয়ানের ছেলে শাকিম (৭) ও মামুন পালোয়ানের ছেলে জোবায়ের (৪)। এরা সম্পর্কে একে অপরের আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, উভয় শিশু দুপুর ২টার দিকে তাদের দাদার সাথে গোসলের জন্য ঘর থেকে বের হয়। তাদের খালের পাশে রেখে দাদা ছাগলকে খাবার দিতে যায়। ফিরে এসে তাদের দেখতে না পেয়ে সন্ধান চালাতে শুরু করে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।

বরিশাল সদর নৌ ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে ডুবরি গোলাম রাব্বি, জালাল উদ্দিন ও আবদুল্লাহকে নিয়ে তিনি ঘটনাস্থলে পৌছান। তারা বিকাল ৪টায় উদ্ধার অভিযান শুরু করেন এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD