বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ভয় দেখাতে শ্বশুরবাড়ি গিয়ে ফাঁকা গুলি, পিস্তলসহ যুবক আটক

ভয় দেখাতে শ্বশুরবাড়ি গিয়ে ফাঁকা গুলি, পিস্তলসহ যুবক আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:গাজীপুরে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। টাকা দাবি করে ভয় দেখাতে শ্বশুরবাড়ি গিয়ে গুলি ছোড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে মহানগরীর বাসন থানাধীন হক মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম লোকমান হোসেন (৩৬)। সে হক মার্কেট এলাকার রোস্তম আলী হাজীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) একেএম আহসান হাবীব জানান, লোকমান হক মার্কেট এলাকায় বিয়ে করার পরে ওই এলাকায় একটি বাড়ি নির্মাণ করছে। বাড়ি নির্মাণের জন্য সে শ্বশুরবাড়িতে টাকা দাবি করে।

কিন্তু শশুড়বাড়ির লোকজন তাকে টাকা দিতে অস্বীকার করে। এক পর্যায়ে শুক্রবার দুপুরে অস্ত্র নিয়ে শশুরবাড়িতে যায় এবং শাশুড়ি জরিনা বেগমকে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায়। শ্বশুড়বাড়িতে লোকমান এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

এরপরেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে। পরে শাশুড়ি জরিনা বেগম বাসন থানায় অভিযোগ দিলে পুলিশ বিকেলে লোকমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD