বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বিএনপির ইশতেহার রঙিন বেলুন, ক্ষমতায় গেলেই চুপসে যাবে-

বিএনপির ইশতেহার রঙিন বেলুন, ক্ষমতায় গেলেই চুপসে যাবে-

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারকে অলীক স্বপ্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচনের জেতার জন্য ইশতেহারের নামে তারা জনগণের সামনে কিছু অবাস্তব-অলীক প্রতিশ্রুতি তুলে ধরেছে, যার কোনো বাস্তবতা নেই। এসব প্রতিশ্রুতির রঙিন বেলুন। যদি তারা ক্ষমতায় আসে; সে বেলুন সঙ্গে-সঙ্গেই চুপসে যাবে।

আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার মিয়াবাজারে হোটেল হাইওয়ে ইন-এ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চলমান রাখার কথা বলে জাতিকে বছরের সেরা কৌতুক উপহার দিয়েছে। ভূতের মুখে রাম নাম। তারা ইশতেহারের কোনোটাই বাস্তবায়ন করবে না।

সিংহাসন একবার হারালে সহজে ফিরে পাওয়া যায় না- উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার অপব্যবহার করে বিএনপি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। ক্ষমতাকে তারা ময়ূর সিংহাসন ভেবে লুটপাট করেছে। হাওয়া ভবন তৈরি করেছে, দুর্নীতিতে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং তাদের পুনরায় সে সিংহাসন ফিরে পাওয়ার স্বপ্ন- দুঃস্বপ্নেরই নামান্তর।

ড. কামাল হোসেনের ‘শেষ পর্যন্ত নির্বাচনে থাকার’ ঘোষণাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা চাই কামাল হোসেন তাঁর কথায় অটুট থাকুন, ঐক্যফ্রন্ট নির্বাচনে থাকুক। কারণ তারা এতোদিন জনগণের কাছে না গিয়ে আমাদের বিদেশি বন্ধুদের কাছে প্রতিনিয়ত নালিশ করেছে। নির্বাচনের দিন বিদেশি বন্দুরাও যাবেন- কতো ধানে কতো চাল। কতো আসন তারা পায়, কতো ভোট তারা পায়। তখনই প্রমাণ হবে এসব অভিযোগ ফাঁকা বুলি; নাকি আসলেও বাস্তবতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD