বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
১৭ ঘণ্টায়ও উদ্ধার হননি হিজলায় ট্রলারডুবিতে নিখোঁজ নানি-নাতি

১৭ ঘণ্টায়ও উদ্ধার হননি হিজলায় ট্রলারডুবিতে নিখোঁজ নানি-নাতি

Sharing is caring!

দুর্ঘটনার ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও বরিশালের হিজলায় মেঘনার শাখানদীতে ট্রলারডুবিতে নিখোঁজ নারী শাহিদা বেগম ও তার নাতিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন।

তিনি জানান, বুধবার দিনগত রাতে নিজসদের ট্রলারযোগে হিজলা উপজেলার ছয়গাঁও গ্রাম থেকে বিষকাটালি গ্রামে যাচ্ছিলেন একই পরিবারের ১১ সদস্য। রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে প্রচণ্ড ঢেউ ও স্রোতের মুখে পড়ে মেঘনার শাখা নদীতে ট্রলারটি ডুবে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে নিখোঁজ শাহিদা বেগম (৫০) ও তার ৪ বছরের নাতি সায়মুনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ওসি বলেন, বুধবার দিনগত রাত ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে আমরা ট্রলারডুবির ব্যাপারে জানতে পারি। এরপর থেকে এ অব্দি নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ নারী ও তার নাতির সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ শাহিদা বেগম ছয়গাঁও গ্রামের মোতালেব বেপারির স্ত্রী। সায়মুন তাদের ছেলে আলামিনের পুত্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD