বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশাল বোর্ডে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ২৫ জন

বরিশাল বোর্ডে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ২৫ জন

Sharing is caring!

বরিশাল শিক্ষা বোর্ডের ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৩৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বোর্ড কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে। এতে নতুন করে ১১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অপরদিকে আগের ফলে অকৃতকার্য হলেও পুনঃনিরীক্ষণে ২৫ জন পরীক্ষার্থী পাস করেছে।

এছাড়া আরও ১০৩ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে পুনঃনিরীক্ষণে। তারা আগে প্রকাশিত ফলে যে পয়েন্ট পেয়েছিল, পুনঃনিরীক্ষণে তার চেয়ে ফল উন্নীত হয়েছে।

২০২০ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ১০ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য বিষয়ভিত্তিক ২৩ হাজার ৮৫০টি আবেদন করে। এর মধ্যে পুনঃনিরীক্ষণে ১৩৯ জনের ফল পরিবর্তন হয় বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD