বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুলশান ৯১ নম্বর রোড উন্মুক্ত

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুলশান ৯১ নম্বর রোড উন্মুক্ত

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে রাজধানীর গুলশানের ৯১ নম্বর রোড উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোডটি উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সোমবার (২৯ জুন) ডিএনসিসি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিএনসিসির অঞ্চল-৩ এর অধীন গুলশান এলাকার ৯১ নম্বর সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত থেকে প্রায় ২৫টি অবৈধ টং দোকান অপসারণ করা হয়েছে। তবে অভিযানে কাউকে জরিমানা বা শাস্তি দেওয়া হয়নি। এছাড়া ৯১ নম্বর সড়কটি দীর্ঘদিন যাবত লোহার ফেঞ্চ ও কাঁটাতার দিয়ে বন্ধ করা ছিল। এ ফেঞ্চটি পুরোপুরি অপসারণ করে রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

অভিযানে গুলশান থানা পুলিশ ও ডিএনসিসির যান্ত্রিক এবং অন্যান্য বিভাগ প্রত্যক্ষ সহায়তা করে। পরে আশপাশের আরও কিছু বাসা-বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে অপরিচ্ছন্ন পরিবেশ ও ময়লা আবর্জনা পাওয়ায় তাদের সেসব অপসারণের নির্দেশ দিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD