বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে ২১ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ২১ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

করোনা পরিস্থিতিতে নগরীতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রোববার নগরীর বিভিন্ন এলাকা ও গৌরনদীতে পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানে ১৪ হাজার ৩শত টাকা জরিমানা এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, গতকাল রোববার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর সাগরদী, নথুল্লাবাদ ও রূপাতলী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন।

এসময় স্বাস্থ্যবিধি না মেনে গণজমায়েত সৃষ্টির অপরাধে এক দোকানিকে এক হাজার টাকা এবং সাগরদী বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও স্বাস্থ্যবিধি না মানায় একটি বেকারি, চার মুদি দোকানী ও এক মাংস ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এছাড়া নগরীর চৌমাথা ও নথুল্লাবাদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ৬ যাত্রী ও পথচারীকে মোট এক হাজার ৬শত টাকা জরিমানা এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করেন তিনি।

বরিশাল জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পৃথক মোবাইল কোর্টের একটিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর শেখ হাসিনা ক্যান্টনমেন্টের লেফটেন্যান্ট শুভ’র নেতৃত্বাধীন টিম এবং অপরটিতে সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের টিম।

অপরদিকে জেলার গৌরনদী উপজেলায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি কার্যকরের মাধ্যমে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। উপজেলার গৌরনদী বন্দর, বাসস্ট্যান্ড ও টরকী বন্দর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

এসময় স্বাস্থ্যবিধি না মেনে ঘোরাফেরার অপরাধে সাত পথচারী ও একটি কাপড়ের দোকানে মোট তিন হাজার সাতশত টাকা জরিমানা করেন। এতে সহযোগিতা করেন গৌরনদী থানা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD