বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় বরিশালে সাবেক এমপি’র বিরুদ্ধে থানায় অভিযোগ

ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় বরিশালে সাবেক এমপি’র বিরুদ্ধে থানায় অভিযোগ

Sharing is caring!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় বরিশালের সাবেক এমপি ও বিএনপি নেতা আবুল হোসেন খানসহ দুইজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহম্মেদ মুন্না বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বাসিন্দা এবং বরিশাল ৬ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা আবুল হোসেন খানের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে একই এলাকার বাসিন্দা বর্তমান মালেয়শিয়া প্রবাসী গাজী ফাইজুল করিম রাজু প্রতিনিয়ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হেয় প্রতিপন্ন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকে। পরে বাদী ফয়সাল আহম্মেদ মুন্না বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলনকে অবহিত করলে দোলন গাজী ফাইজুল করিম রাজুর বাড়িতে গিয়ে খোজ খবর নেয়।

খোজ খবর নেয়ার বিষয় জানতে পেরে অভিযোগের ১নং বিবাদী রাজু ক্ষিপ্ত হয়ে প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়।

এর পরিপ্রক্ষিতে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ফয়সাল আহম্মেদ মুন্না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD