বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
রসুলপুরে সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় এতিম শিশুদের  দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

রসুলপুরে সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় এতিম শিশুদের  দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

Sharing is caring!

পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত জাতীয় কমিটির আহবায়ক ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মিণী ও বিসিসি মেয়র মাতা বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাহান আরা আব্দুল্লাহর রুহের মাগফেরাত কামনায় এতিম শিশুদের নিয়ে দোয়া করলেন রসুলপুর আওয়ামী লীগ।

শুক্রবার (১২ জুন) জুম্মা বাদ রসুলপুর রশিদিয়া কারিমিয়া ক্বেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংএ কুরআন খতম শেষে দোয়া-মোনাজাত করা হয়।

রসুলপুর কলোনি আওয়ামী লীগ নেতাদের আয়োজনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে মোনাজাত করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রবিউল ইসলাম। মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং তার শোকাহত পরিবারের প্রতি রহমত চাওয়া হয়।

দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির মৃধা,খলিলুর রহমান মরন, এইচ কে সবুজ সহ মাদ্রাসা সংলগ্ন মসজিদের মুসুল্লি ও ইয়াতিম শিশুরা অংশ নেয়। দোয়া-মোনাজাত শেষে এতিম শিশুদের মধ্যাহ্ন ভোজ করানো হয়। এছাড়াও রসুলপুর কলোনির আল মদিনা জামে মসজিদে দুয়া ও মুনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD