বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে জরিমানা

বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে জরিমানা

Sharing is caring!

বরিশালে শারীরিক দূরত্ব উপেক্ষা, মাস্ক না পরা ও জনসমক্ষে ধূমপান করায় পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।

এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করায় শাহ আলম ও মো. রানাকে দেড় হাজার টাকা, জনসমক্ষে ধূমপান করায় মিলনকে তিনশ’ টাকা এবং মাস্ক না পরায় সাব্বির ও মিলনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযানে বিআরটিএর পরিদর্শক ইকবাল আহমেদ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD