বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
লিবিয়ায় মানব পাচারকারী চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

Sharing is caring!

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর থানাধীন পাঠানকান্দি এলাকার আমির হোসেনের স্ত্রী রাশিদা বেগম (৪২) ও একই থানাধীন রাজৈর বেপারীপাড়া এলাকার শাহাবুদ্দিনের স্ত্রী বুল বেগম (৩৮)।

বুধবার (১০ জুন) বিকেলে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন দিগনগর গ্রাম থেকে রাশিদা বেগম ও বরিশালের গৌরনদী থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে বুল বেগমকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা মাদারীপুরের রাজৈর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে গত ১ জুন দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা লিবিয়ায় মানব পাচার চক্রের চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। এছাড়াও প্রাপ্ত গোপন তথ্য থেকেও এর সত্যতা পাওয়া গেছে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রাশিদা বেগমের স্বামী দীর্ঘদিন যাবৎ লিবিয়ায় অবস্থান করে এবং অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে মানব পাচার করে আসছেন। আর রাশিদা বেগম ভিকটিমদের নিকটাত্মীয়দের কাছ থেকে টাকা উত্তোলন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD