বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ববির তিন শিক্ষার্থী করোনা আক্রান্ত

ববির তিন শিক্ষার্থী করোনা আক্রান্ত

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১২-১৩ সেশনের সমাজবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দুজন এবং ২০১৩-১৪ সেশনের হিসাববিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। তবে এদের মধ্যে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীটি বর্তমানে সুস্থ আছেন। আর বাকি দুজন শিক্ষার্থীর শারীরিক অবস্থাও বর্তমানে স্থিতিশীল আছে বলে জানা গেছে।

মঙ্গলবার (০৯ জুন) করোনা আক্রান্ত সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, গত ০৪ জুন তিনি এবং তাঁর বন্ধু ব্যবস্থাপনা বিভাগের অন্য শিক্ষার্থীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারা বর্তমানে চিকিৎসক ও স্থানীয় প্রশাসনের তদারকিতে নিজ বাড়িতেই কোয়ারেন্টিন (সঙ্গরোধ) অবস্থায় আছেন।

অন্যদিকে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত একাউন্ট থেকে জানিয়েছেন, গত ২২ এপ্রিল তিনি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ মেনে চলে প্রথমে ০২ মে এবং পরবর্তীতে ১৩ মে করোনা পরীক্ষায় নেগেটিভ হন।

উল্লেখ্য, এই তিনজন শিক্ষার্থী বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন। সমাজবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী দুজন গতবছর বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স (সম্মান) শেষে বর্তমানে চাকুরীরত ছিলেন। অন্যদিকে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীটি বর্তমানে ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জনে অধ্যয়নরত আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD