বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশাল জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে সোনালী ব্যাংক লি: এর আর্থিক অনুদান প্রদান

বরিশাল জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে সোনালী ব্যাংক লি: এর আর্থিক অনুদান প্রদান

Sharing is caring!

করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামর্থ্যবানদের স্বল্প আয়ের মানুষের পাশের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এই মানবিক আহবানে সারা দিয়ে এরইমধ্যে কর্মহীন ও স্বল্প আয়ের মানুষের পাশে ত্রাণ ও সহায়তা নিয়ে সরকারের পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী, ব্যক্তি এবং প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস বরিশাল এবং এর আওতাধীন শাখা সমূহের কর্মকর্তা-কর্মচারীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সংগৃহীত ১ লক্ষ টাকার পে-অর্ডার সোনালী ব্যাংক লিমিটেড এর সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ গোলাম ছিদ্দিক করোনা কাজে ব্যবহারের জন্য জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে অনুদান হিসেবে  প্রদান করেন।

৯ জুন বিকালের দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় তার অফিস কক্ষে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর হাতে ১ লক্ষ টাকা পে-অর্ডারটি হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলামসহ আরো অনেকে। এই টাকা জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা তহবিলের ২০০০০৩৪৬৪ হিসাব নং সোনালী ব্যাংক লিমিটেডে জমা দেওয়া হবে এবং তা করোনা কাজে ব্যবহার করা হবে।

এসময় জেলা প্রশাসক বরিশাল বলেন, বরিশালের মানুষ যেভাবে মানবিকতার পরিচয় দিচ্ছে তার আমাদের সকলের জন্য অনুকরণীয়। এভাবে সবাই এগিয়ে আসলে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় আমরা সফলতার পাশাপাশি আক্রান্তদের পাশে এসে দাঁড়াতে পারবো এবং করোনা কাজে এই তহবিলের অর্থ ব্যয় করতে পারব।এসময় তিনি মানবিক কাজে এগিয়ে আসার জন্য বরিশাল জেলার সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD