বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
করোনা: বরিশাল বিভাগের নগর শনাক্তে শীর্ষে

করোনা: বরিশাল বিভাগের নগর শনাক্তে শীর্ষে

Sharing is caring!

বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। শনাক্তে শীর্ষে রয়েছে বরিশাল নগর।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, সবশেষ সবচেয়ে বেশি শনাক্ত হয় গত বৃহস্পতিবার। ওইদিন বিভাগের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

সবশেষ হিসাব অনুযায়ী, বরিশাল জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৪ জনে, আর বিভাগে এ সংখ্যা ১ হাজার ৬৪ জন। বরিশাল ছাড়া বিভাগের অন্য জেলায় শনাক্ত ৪শ।

শুধু বরিশাল সিটি করপোরেশনসহ সদর উপজেলায় শনাক্ত ৫৭৮ জন। যেখানে বাকি ৯ উপজেলায় মোট শনাক্ত হয়েছেন ১১৬ জন। আর এ হিসাব অনুযায়ী বরিশালের ১০ উপজেলায় মোট শনাক্ত থেকে প্রায় ৫ গুণ বেশি শনাক্ত বরিশাল নগরে।

এছাড়া মোট আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের সদস্য এবং স্বাস্থ্যবিভাগে (ডাক্তার, নার্স, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী) কর্মরত ২শ জনের ওপরে রয়েছেন। বাকিদের মধ্যে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন।

আবার সুস্থ ও মৃত্যুর পরিসংখ্যানেও বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে বরিশাল জেলা।

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখন পর্যন্ত ২১ জনের করোনায় মৃত্যু হয়েছে, যার মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৭ জন। বিভাগে সুস্থ হয়েছেন ২৯৩ জন, যার মধ্যেও শীর্ষে রয়েছে বরিশাল জেলা।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, দিন দিন অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এখনই সবাই সচেতন না হলে করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করা অনেকটাই কঠিন অবস্থায় গিয়ে ঠেকবে।

source: banglanews24

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD