রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
না ফেরার দেশে চলে গেলেন ডাঃ আনোয়ার…

না ফেরার দেশে চলে গেলেন ডাঃ আনোয়ার…

Sharing is caring!

নগরীর বান্দ রোডস্থ রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের আজকাল পত্রিকার প্রকাশক বিশিষ্ট চিকিৎসক ডা: আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

আজ মঙ্গলবার (০৯ জুন) রাত পৌনে ৩টায় রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে সোমবার সকালে ডা. আনোয়ার হোসেনের শ্বসকষ্ট শুরু হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে বিকালে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

পারিবারিক সূত্র জানিয়েছে ডা. আনোয়ার হোসেনকে প্রথমে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। শয্যা খালি না থাকার অজুহাতে সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

সেখান থেকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকেও একই ভাবে ফিরিয়ে দেওয়া হয়।

পরে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে দ্রুত বাড্ডা এলাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছে।

জানা গেছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD