বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশালে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

Sharing is caring!

নগরীর কাউনিয়া থানার নতুন বাকলা স্ব-রোডের বাসিন্দা সাবেক বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ কাউসার হোসেনের পুত্র ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবারের সদস্যরা লকডাউনের কারনে ঢাকায় আটকা পরায় ভুট্টোর স্ত্রী সায়মা আক্তার ছবির স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন ভুট্টোর মালিকানাধীন সুপার এন্টারপ্রাইজের ম্যানেজার মনিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত ১৮ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টো তার নাবালক পুত্র সৈয়দ মুসাকে হত্যার উদ্দেশ্যে লাইসেন্সকৃত শটগান দিয়ে এক রাউন্ড ফায়ার করেছে বলে এলাকায় অপপ্রচার করা হয়। যা সম্পূর্ন মিথ্যে ও বানোয়াট। ওইদিন এমন কোন ঘটনা ঘটেনি।

এমনকি উক্ত পরিবার থেকে থানায় কোন অভিযোগও করনা হয়নি। অথচ কাউনিয়া থানা পুলিশ ব্যবসায়ী ভুট্টোর শটগানের লাইসেন্স বাতিল করার জন্য স্থানীয় ও বিভিন্ন রাজনৈতিক নেতারদ্বারা প্রভাবিত হয়ে একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলায় স্ত্রী সন্তানরা কোন অভিযোগ বা বাদি না হলেও রহস্যজনকভাবে বাদি হয়েছেন কাউনিয়া থানার এসআই আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, ব্যবসায়ীর জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে এক হলফনামায় তাদের পরিবারে এমন কোন ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ষড়যন্ত্রমুলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে উক্ত মামলা প্রত্যাহারের দাবি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD