রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পাবনায় ২ জনকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনায় ২ জনকে গুলি ও কুপিয়ে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স:পাবনা সদর উপজেলার ভাড়ারা এবং মধুপুরে পৃথক ঘটনায় দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হল, সদর উপজেলার ভাড়ারা খাঁ পাড়া গ্রামের কালু খাঁর ছেলে হুকুম আলী খাঁ (৬৫) ও আতাইকুলা থানার মধুপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মজনু মিয়া (৪০)।

ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ জানান, রাতে বাড়িতে গিয়ে হুকুম আলীকে ডাক দেন কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। এ সময় ঘর থেকে বাইরে বের হওয়া মাত্র গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান হুকুম আলী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কারা কী কারণে তাকে হত্যা করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তবে স্থানীয় একাধিক সুত্র জানায়, সম্প্রতি হুকুম আলীর নাতী রবিউল ইসলামকে মারধরের ঘটনায় গত ৪ জুন থানায় স্থানীয় ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন হুকুম আলী। সেই মামলার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামে মজনু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, রাতে গ্রামের একটি চায়ের দোকানে তাস খেলে বাড়ি ফিরছিলেন মজনু। পথিমধ্যে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মজনু মিয়া।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। একইসাথে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD