মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৩২, মোট সুস্থ ৫৫ জন

বরিশালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৩২, মোট সুস্থ ৫৫ জন

Sharing is caring!

বরিশালে নতুন করে ১১ পুলিশ সদস্য সহ আরও ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৩২ জনে।

বৃহস্পতিবার রাতে এই তথ্য বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে সহকারি কমিশনার সুব্রত বিশ্বাস নিশ্চিত করেছেন।

জানা গেছে, নতুন কর আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১১ জন, পুলিশ পরিবারের ২জন সদস্য, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১জন চিকিৎসক, তিনজন নার্স ও ১জন স্টাফ, শেবাচিম হাসপাতালের নার্সের পরিবারের ২ জন সদস্য, বরিশাল নগরীর সাগরদী, রুপাতলি, কাউনিয়া ও বাংলাবাজার এলাকার ৫ জন করে ২০ জন, আমানতগঞ্জ, আলেকান্দা, ও আমতলার মোড় এলাকার ২ জন করে ৬ জন, চৌমাথা, এমবি স্কুল মোড়, ধান গবেষনা মোড়, কলেজ রোড, বগুড়া রোড, ফকির বাড়ি রোড, কমিশনার অফিস, কাঠপট্টি, ভিআইপি রোড, মুসলিম গোরস্থান রোড, কাশিপুর, ১০ এপিবিএন, ল’ কলেজ রোড প্রত্যেক এলাকার ১ জন করে ১৩ জন, সদর উপজেলার শায়েস্তাবাদ ও দিনারের পুল এলাকার ১ জন করে ২ জন, উজিরপুর উপজেলার ২ জন এবং গৌরনদী উপজেলার ১ জন।

বৃহস্পতিবার আক্রান্ত রোগীদের মধ্যে ১২ থেকে ৬২ বছর বয়সী ব্যক্তি বেশি রয়েছেন।

এদিকে এ জেলায় বৃহস্পতিবার ১ জন করোনা থেকে সুস্থ হয়েছে। এই পর্যন্ত এই জেলায় মোট ৫৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD