বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আসছেন রাষ্ট্রপতি

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আসছেন রাষ্ট্রপতি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে আসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অনুষ্ঠানের অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার‌্যক্রম ১২ টার মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

সোমবার (১৭ ডিসেম্বের) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ড. মো. জাকির হোসেন।

এতে বলা হয়, ‘আগামী ১৮ ডিসেম্বর বিকেল তিনটায় সুপ্রিম কোর্ট দিবস উদযাপন উপলক্ষে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওই আলোচনা সভায় রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।

এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠানের দিন দুপুর ১২টা থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স অনুষ্ঠানস্থল এবং তৎসংলগ্ন এলাকার দায়িত্বভার গ্রহণ করবেন।

রাষ্ট্রপতি ও অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার‌্যক্রম ১২ টার মধ্যে শেষ করতে প্রধান বিচারপতির নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

২০১৭ সালের ২৫ অক্টোবর উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD