বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে বোরো ধান সংগ্রহের উদ্বোধন (ভিডিও)

বরিশালে বোরো ধান সংগ্রহের উদ্বোধন (ভিডিও)

Sharing is caring!

বরিশালে বোরো ধান সংগ্রহ কার্ষক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ টায় বরিশাল সদর উপজেলা খাদ্য গুদামের সামনে ফিতা কেটে বোরো ধান সংগ্রহ কার্ষক্রম-২০২০ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মুনিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তাজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নিয়াজ মাখদুম, ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডিসহ বিভিন্ন অতিথিরা এবং কৃষক বৃন্দরা উপস্থিত ছিলেন।

এবার বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়নের ক্ষুদ্র কৃষক ৩৭২ জন, মাঝারী কৃষক ১০৩ জন এবং বড় কৃষক ৭ জনসহ মোট ৪৮২ জন কৃষক দের কাছ থেকে মোট ৫৫৪০০০ কেজি বোরো ধান সংগ্রহ করবে বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কার্যালয় ।

প্রতিজন কৃষক এর নিকট থেকে ধান সংগ্রহ করা যাবে যেমন ক্ষুদ্র কৃষক এর কাছ থেকে ১ মেট্রিক টন ধান, মাঝারী কৃষক এর কাছ থেকে ১.৬ মেট্রিক টন ধান এবং বড় কৃষক এর কাছ থেকে ২.৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।প্রতি মন ধান সরকারি ভাবে ১০৪০ টাকা দরে ক্রয়করা হবে, এতে করে প্রতি কেজি ধানের মুল্য হবে ২৬ টাকা করে। এবার বরিশাল জেলায় ৮৮৫৬ মেট্রিক টন বোরো ধান সরকারি ভাবে প্রান্তিক কৃষক দের কাছথেকে ক্রয় করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD