রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
১ হাজার কোটি টাকা দামের স্মার্টফোন!

১ হাজার কোটি টাকা দামের স্মার্টফোন!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: দামি মোবাইল ফোন ব্যবহারের শখ প্রায় সবারই আছে। কিন্তু সেটা কত দামি হতে পারে? শুনলে হয়তো অবাক হতে হয়, পৃথিবীতে হাজার কোটি টাকা দামের মোবাইল ফোনও বিক্রি হয়েছে!

সাধারণত আইফোন বা ভালো কোনো স্মার্টফোন হলে আমরা খুশি হই। তবে কিছু মানুষ তার খুশির জন্য হাজার কোটি টাকা দামের মোবাইল ফোন ব্যবহার করেন।

পৃথিবীর সবচেয়ে দামি ফোনটি তৈরি করেছিল জনপ্রিয় ও দামি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাপল’। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন তৈরি করে হইচই ফেলে দেয়।

অ্যাপলের ‘আইফোন’ ব্যান্ড তৈরি করে ‘ফ্যালকোন সুপারনোভ আইফোন-৬ পিঙ্ক ডায়মন্ড’। যার বাজারমূল্য ধরা হয়েছিল ১১০ দশমিক ৫ মিলিয়ন ডলার। যা বর্তমান বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার কোটি টাকা।

তবে অ্যাপল পরবর্তীতে এই ফোন দাম কমিয়ে দেয়। পরে এই ফোন বিক্রি হয় ৪৮ দশমিক ৫ মিলিয়ন ডলারে বা বাংলাদেশি টাকায় প্রায় ৫০০ কোটি টাকায়।  তবে প্রায় ১ বছর আগে থেকে এ ফোন তৈরি বন্ধ করে দিয়েছে অ্যাপল।

‘ফ্যালকোন সুপারনোভ আইফোন-৬ পিঙ্ক ডায়মন্ড’ ফোনটি তৈরি করা হয়েছিল মাত্র ২০০টি। এই ফোনটি যারা কিনতে আগ্রহী ছিলেন তারা তাদের থেকেই অ্যাপলকে অর্ডার দিতে হতো। অর্ডার মতো ফোনটি তৈরি হতো অ্যাপলের কারখানায়।

বিশ্বের সবচেয়ে দামি এই ফোনটিতে রয়েছে ২৪ ক্যারেটের স্বর্ণ। গোলাপি স্বর্ণ দিয়ে সাজানো হয়েছে ফোনটি। ফোনটির বডিতে ব্যবহার করা হয়েছে প্লাটিনাম।

ভারতের সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি এই ফোন ব্যবহার করেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছিল। তবে বিষয়টি ছিল গুজব।

মুকেশ আম্বানি, নিতা আম্বানি বা তার পরিবারের কেউ এমন ফোন ব্যবহার করেন না বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD