বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
করোনা: বরিশালে নতুন ৪৯ জন শনাক্ত, নগরীতেই-৩৫ জন!

করোনা: বরিশালে নতুন ৪৯ জন শনাক্ত, নগরীতেই-৩৫ জন!

Sharing is caring!

বরিশাল জেলায় নতুন করে আরও ৪৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বরিশাল নগরীতেই ৩৫জন। এই নিয়ে জেলায় ২৭৯ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

শনিবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বরিশালে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে শনিবার। আক্রান্তদের মধ্যে, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের ১ জন ড্রাইভার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স ও ২ জন স্টাফ, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন স্টাফ সহ স্বাস্থ্য বিভাগে কর্মরত ৭ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত রুপাতলি এলাকার ৪ জন, পুলিশ লাইন, ব্রাউন কম্পাউন্ড, বটতলা ও ভাটিখানা প্রত্যেকটি এলাকার ৩ জন করে ১২ জন, কাউনিয়া ও চকবাজার প্রত্যেকটি এলাকার ২ জন করে ৪ জন, নাজির মহল্লা, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, আলেকান্দা, নিউ সার্কুলার রোড, সাগরদী, আমানতগঞ্জ, টাউন হল, নতুন বাজার, তিলক কলাডেমা, কাঠপট্টি, চাঁদমারি, পদ্মাবতি রোডের প্রত্যেক এলাকার ১ জন করে ১২ জন, সদর উপজেলাধীন সাহেবেরহাট, শায়েস্তাবাদ ও চরমোনাই প্রত্যেক এলাকার ১ জন করে ৩ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৩ জন সদস্য, জেলা পুলিশের ২ জন সদস্য সহ মোট ৪৯ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে।

এদিকে ২৭ মে থেকে বরিশালে কোনো করোনা রোগী সুস্থ হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD