বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু

শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, তাদের জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মৃত রোগীদের মধ্যে একজনের বয়স ৪৫ বছর। তার বাড়ি বরিশালের মুলাদী পৌরসভার ৭ নং ওয়ার্ডে। তিনি গতকাল শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ভর্তি হন এবং আজ শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মারা যান।

এছাড়া অপর ৬০ বছর বয়সী মৃত্যু রোগীর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলশকাঠী গ্রামে। তিনি আজ সকাল ১০টায় ভর্তি হন এবং বেলা সাড়ে ১২ টায় মারা যান।

যে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ এস এম মনিরুজ্জামান।

উল্লেখ্য আজকের দুজনসহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন। তবে এর মধ্যে মাত্র ৩ জনের করনা শনাক্ত হয়।

আর এ পর্যন্ত এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৩ রোগী। এর মধ্যে ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD