বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে মাটির নিচ থেকে চুরি হওয়া সেচ মেশিন ও টিন উদ্ধার,আটক ২

বরিশালে মাটির নিচ থেকে চুরি হওয়া সেচ মেশিন ও টিন উদ্ধার,আটক ২

Sharing is caring!

বরিশালে এয়ারপোর্ট থানাধীন কলাডেমা এলাকায় একটি গোডাউন ঘরের মাটি খুড়ে চুরি হওয়া সেচ মেশিন ও বাগান থেকে ২০ পিস টিন উদ্ধার করেছে পুলিশ। এসময় দুইজনকে আটকও করা হয়েছে।

মঙ্গলবার রাতে কলাডেমা এলাকা থেকে মালামাল উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- রেদোয়ান ইসলাম ও ইয়াছিন খান।

বিষয়টি নিশ্চিত করেছেন উপ পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম।

তিনি জানান, এয়ারপোর্ট থানার কলাডেমা এলাকার বাসিন্দা মো: আবু জাফর মিয়া শোলনা গ্রামে জমি ক্রয় করে একটি ঘর তৈরী করে বাকেরগঞ্জ চরামদ্দি এলাকায় তার বোনের অসুস্থতাজনিত কারনে সেখানে অবস্থান করতে থাকেন।এই সুযোগে মনিরুল ইসলাম, রেদোয়ানুল ইসলাম, ইয়াসিন খান ও নাইম চলতি মাসের ৩ মে গভীর রাতে জাফর মিয়ার ঘরে থাকা একটি পানি সেচার মেশিন ও ৫ বান টিন চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এ ঘটনায় ১১ মে জাফর মিয়া এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

উপ পুলিশ কমিশনার আরও জানান, মামলা দায়েরের পর আসামীরা গা ঢাকা দিলে গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করা হয় এবং স্থানীয়দের উপস্থিতিতে চুরি হওয়া সেচ মেশিন ও টিন উদ্ধার করা হয়।

এঘটনায় আটক আসামীদের আজ বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD