বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
প্রধান নির্বাচন কমিশনার পক্ষপাতিত্ব করছেন

প্রধান নির্বাচন কমিশনার পক্ষপাতিত্ব করছেন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সাথে ফরিদপুর-৩ আসনের বিএনপির প্রার্থী চৌধুরী কামাল ইব্নে ইউসুফের অন্য রকম আঁতাত রয়েছে, সিইসি পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন বলে এক নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। 

আজ রবিবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় এ অভিযোগ করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল হকের সভাপতিত্বে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  

তিনি বলেন, কামাল ইউসুফ যখন মন্ত্রী ছিলেন কে এম নূরুল হুদা তখন ফরিদপুরের ডিসি ছিলেন। তাই তাদের সাথে যোগাযোগ রয়েছে। কামাল ইউসুফ তার সাথে চাইলেই যোগাযোগ করতে পারেন। কিন্তু আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আমার ফোন ধরেনও না আবার ফিরতি কলও  করেন না। সিইসি  এভাবে আমাদের সাথে পক্ষপাতিত্বমূলক আচরণ করতে পারেন না। 

ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের এই প্রার্থী অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারনার দ্বিতীয়  দিনে আমার কর্মী ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ইউসুফকে পিটিয়ে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা। আমি নির্বাচন কমিশনের নালিশ করব কি উল্টো আমাদের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে অভিযোগ করছেন। বিএনপি নাকি নির্বাচনে প্রচার-প্রচারণা চালাতে পারছে না। সে কিভাবে নির্বাচনে প্রচারণা চালাবে। সে দায়িত্ব তো আওয়ামী লীগের নয়। আমরা তো তাদের লোকজন দিয়ে প্রচারণা  চালিয়ে দিতে পারব না। তিনি অতিথি পাখির মতো হয়ে ১০ বছর পর এলাকায় ভোট চাইতে এসেছেন। জনগণ তার সাথে নেই সে কিভাবে একা একা প্রচারণা চালাবে। 

সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারন সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম  লেভী, চৌধুরী বরকত ইব্নে সালাম প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD