বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু!

বরিশালে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু!

Sharing is caring!

ব‌রিশা‌লে বসত ঘরে গলায় ফাঁস দি‌য়ে এক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘ‌টে‌ছে।

মঙ্গলবার রাত সা‌ড়ে ৯টায় সদর উপ‌জেলার কা‌শিপুর ইউ‌নিয়‌নের ৫নং ওয়া‌র্ডের খা বা‌ড়ি থে‌কে সোনিয়া আক্তার (১৩) না‌মে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

‌সো‌নিয়া সারসী গ্রা‌মের আজাহার খা এর মে‌য়ে ও সে লাকুটিয়া সি‌নিয়র আলিম মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী।

স্থানীয়রা জা‌নি‌য়ে‌ছেন, চার বো‌নের ম‌ধ্যে সবার ছোট ছি‌লো সোনিয়া। মা না থাকায় এবং তিন বোনের বি‌য়ে হ‌য়ে যাওয়ায় বাবার সা‌থে থাক‌তো সো‌নিয়া। রা‌তে আজাহার খা ঘ‌রে ঢোকার সময় দরজা খোলা দেখ‌তে পায় এবং ঘ‌রে ঢু‌কেই আড়ার সা‌থে গলায় ওড়না পেচা‌নো ঝুলন্ত অবস্থায় দেখ‌তে পান সো‌নিয়া‌কে। সা‌থে সা‌থে ডাক চিৎকার দি‌লে স্থানীয়রা ছু‌টে আ‌সে এবং পু‌লিশ‌কে খবর দি‌লে তারা ঘটনাস্থ‌লে এ‌সে লাশ উদ্ধার ক‌রে। ত‌বে সে আত্মহত্যা ক‌রে‌ছে কিনা তা নি‌শ্চিত কর‌তে পা‌রে‌নি স্থানীয়রা।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে এয়ার‌পোর্ট থানার ও‌সি জা‌হিদ বিন আলম জানান, ঘটনাস্থ‌লে গি‌য়ে লাশ উদ্ধার ক‌রে শেবা‌চিম হাসপাতা‌লের ম‌র্গে তা প্রেরণ করা হ‌য়ে‌ছে। আত্মহত্যা ক‌রে‌ছে কিনা নি‌শ্চিত হওয়া যায়‌নি ত‌বে ময়নাতদ‌ন্তের রি‌পোর্ট আস‌লে বিষয়‌টি বলা যা‌বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD