বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে ১৩৮ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বরিশালে ১৩৮ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Sharing is caring!

বরিশাল সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া বরিশালের ১৩৮ জন মসজিদভিত্তিক গণশিক্ষক ও ভ্যানচালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

নিম্ন আয়ের খেটে খাওয়া এসব মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে রোববার (২৪ মে) দুপুর ২টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এসময় তিনি বরিশাল সদর উপজেলায় কর্মহীন ৯৮ জন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং ৪০ জন কর্মহীন খেটে খাওয়া ভ্যানচালকদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, পিআইও কামরুজ্জামান, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, ভোরের আলো’র সম্পাদক সাইফুর রহমান মিরন প্রমূখ।

এসময় প্রত্যেককে চাল, আলু, ডাল, চিনি, সেমাই, সাবান ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না। তিনি বরিশাল বাসিকে ঈদের শুভেচ্ছা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD