বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে বেতনের দাবিতে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ (ভিডিও সহ)

বরিশালে বেতনের দাবিতে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ (ভিডিও সহ)

Sharing is caring!

বরিশাল নগরীর রূপাতলী এলাকার সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকেরা এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারন শ্রমিকেরা।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় সোনারগাঁও টেক্সটাইলস শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগ্রাম পরিষদের নেতা হারুন শরীফ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির শ্রমিক নেতা ফরহাদ হোসেন, নুরুল হকসহ প্রমুখ।

এসময় বক্তরা বলেন, করোনা মহামারির এ দুর্যোগের মধ্যে শ্রমিক কর্মচারীদের বেতন বন্ধ করে কর্তৃপক্ষ অমানবিক জুলুম শুরু করেছে। তাই অবিলম্বে সোনারগাঁও টেক্সটাইলস এর সকল শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করার দাবি জানাচ্ছি। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেওয়া হয়।

এর আগে গত শুক্রবার সংগ্রাম পরিষদের নেতারা নগরীর বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটির মালিক পক্ষের বিভিন্ন শ্রমিক স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তারা সে-সময় জানান শ্রমিকদের বেতন ভাতা প্রদান নিয়ে গত মার্চ মাস থেকে বিভিন্ন টালবাহানা করে আসছে প্রতিষ্ঠানটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD