বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে পালিয়েছে করোনা আক্রান্ত রোগী

বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে পালিয়েছে করোনা আক্রান্ত রোগী

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে কোভিড-১৯ পজেটিভ এক রোগী পালিয়ে গেছেন।

শনিবার (২৩ মে) দুপুর থেকে তাকে ওয়ার্ডে পাওয়া যাচ্ছে না। পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত রোগীর বাড়ি ভোলার দৌলতখান উপজেলার কলাপোপা গ্রামে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে শেবাচিমের করোনা ওয়ার্ড থেকে রোগী পালানোর সংখ্যা চারজন হয়েছে। যদিও এর আগে তিনজনের কারোই করোনা পজেটিভ ছিল না।

হাসপাতালের পরিচালক বলেন, গত ২১ মে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ওই রোগী। ওইদিনই তার নমুনা পরীক্ষার জন্য শেবাচিমের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত ২২ মে রাতে পিসিআর ল্যাব থেকে দেওয়া রিপোর্টে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। পরে রাতেই করোনা ওয়ার্ডে দায়িত্বরতরা বিষয়টি তাকে অবহিত করেন।

তিনি বলেন, দুপুরে করোনা ওয়ার্ডে ওই রোগীর শয্যার পাশে ওষুধ নিয়ে খুঁজতে যান দায়িত্বরতরা। তখন থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি ভর্তি রেজিস্ট্রারে থাকা রোগীর নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD