বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশাল শেবাচিম হাসপাতালে ডিসইনফেকশন চেম্বার স্থাপন

বরিশাল শেবাচিম হাসপাতালে ডিসইনফেকশন চেম্বার স্থাপন

Sharing is caring!

করোনা রোধে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩টি ডিসইনফেকশন চেম্বার বা জীবাণুনাশক বুথ বসানো হয়েছে।

শনিবার (২৩ মে) বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এ ডিসইনফেকশন চেম্বার বা জীবানুনাশক বুথের উদ্বোধন করেন।

এসময় হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনসহ কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও নার্সেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সিটি মেয়র আধুনিক তিনটি টেপ দিয়েছেন যাতে করে হাসপাতালে থাকা রোগীরা স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন।

এসময় সিটি মেয়র বলেন, শের-ই-বাংলা হাসপাতালের মাঝের গেট, জরুরি বিভাগের সামনে ও করোনা ওয়ার্ডের প্রবেশদ্বারে এই চেম্বার বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠানেও দেয়া হবে। যাতে করে করোনার বিস্তার রোধ করা যায়।

এসময় হাসপাতালের পরিচালক বলেন, এই চেম্বার স্থাপনের ফলে হাসপাতালে প্রবেশের সময় সবাই জীবানুমুক্ত হয়ে প্রবেশ করতে পারবে, ফলে চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্তরা নিরাপদ থাকবেন।

ডিসইনফেকশন চেম্বারের মাধ্যমে সর্বোচ্চ ৫ থেকে ১০ সেকেন্ডে একজন ব্যক্তি জীবানুমুক্ত হতে পারবেন বলে জানিয়েছে আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরভ সূতার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD