বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে সাড়ে ৬ হাজার মসজিদে প্রধানমন্ত্রীর উপহার

বরিশালে সাড়ে ৬ হাজার মসজিদে প্রধানমন্ত্রীর উপহার

Sharing is caring!

করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণ ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বরিশাল জেলার ৬ হাজার ৬৬৩টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মে ) সকাল ১১ টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শারীরিক দূরত্ব বজায় রেখে সদর উপজেলার মসজিদের ইমাম ও পরিচালকদের হাতে এ অর্থ তুলে দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

পাশাপাশি গোটা জেলায় এ অনুদান বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন তিনি।

জেলা প্রশাসক জানান, পর্যায়ক্রমে বরিশালের সব উপজেলার মসজিদ কর্তৃপক্ষ পবিত্র ঈদুল ফিতরের আগেই বরাদ্দকৃত অর্থ সংশিষ্ট উপজেলা থেকে গ্রহণ করবেন।

পরে সেখানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দেশের মানুষের মঙ্গলকামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, বরিশাল সদরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের সহকারী পরিচালক আলম হোসেন প্রমুখ।

জেলা প্রশাসন সূ্ত্রে জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণ ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০টি উপজেলার ৬ হাজার ৬৬৩টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেন।  যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

যেখানে বরিশাল সদর উপজেলার ১ হাজার ৫০টি মসজিদের অনুকুলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫২ লাখ ৫০ হাজার টাকা, বাকেরগঞ্জ উপজেলার ১ হাজার ১১৩টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫৫ লাখ ৬৫ হাজার টাকা, মেহেন্দিগঞ্জ উপজেলার ৭৮৪টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩৯ লাখ ২০ হাজার টাকা, হিজলা উপজেলার ৪৩৬টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২১ লাখ ৮০ হাজার টাকা, মুলাদী উপজেলার ৮৩৮টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪১ লাখ ৯০ হাজার টাকা, বাবুগঞ্জ উপজেলার ৪৭৭টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৩ লাখ ৮৫ হাজার টাকা, গৌরনদী উপজেলার ৬৫৫টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩২ লাখ ৭৫ হাজার টাকা, আগৈলঝাড়া উপজেলার ২৮৩টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৪ লাখ ১৫ হাজার টাকা, উজিরপুর উপজেলার ৫৩৩টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৬ লাখ ৬৫ হাজার টাকা, বানারীপাড়া উপজেলার ৪৯৪টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৪ লাখ ৭০ হাজার টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD