সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বিজয় দিবসে পথশিশুদের নিয়ে পুনাকের ব্যতিক্রমী আয়োজন

বিজয় দিবসে পথশিশুদের নিয়ে পুনাকের ব্যতিক্রমী আয়োজন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বগুড়া পুলিশ লাইন্সের শহীদ মছির উদ্দিন মঞ্চে একত্রিত দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। সবার হাতেই লাল-সবুজের জাতীয় পতাকা। এছাড়া সবার সামনেই রয়েছে উন্নতমানের খাবারের প্যাকেট।

মহান বিজয় দিবস উপলক্ষে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে বগুড়া পুলিশ লাইন্সের শহীদ মছির উদ্দিন মঞ্চে এ আয়োজন করা হয়। আর এ ব্যতিক্রমী অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন পুনাক বগুড়া জেলা শাখার সভানেত্রী রোমান আশরাফ।

অনুষ্ঠানে তিনি বাংলার বীর সেনানীদের বিজয়গাথা নানা দিক নিয়ে পথশিশুদের সঙ্গে আলোচনা করেন এবং প্রত্যেকের হাতে জাতীয় পতাকা তুলে দেন। পাশাপাশি তিনি পথশিশুদের সামনে জাতীয় পতাকার মর্যাদা তুলে ধরেন। এরপর পথশিশুদের খাবার পরিবেশন করা হয়।
 
অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ পুনাকের নেতারা উপস্থিত ছিলেন।

বিকেলে জেলার পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, এরআগে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় হয়নি। পুনাক সভানেত্রীর ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD