বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
ঘূর্ণিঝড় আম্পান:বরিশালে সাড়ে ১৭ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় আম্পান:বরিশালে সাড়ে ১৭ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত

Sharing is caring!

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বরিশাল বিভাগে ৫ লাখ ৯৮ হাজার ৯৮৪ হেক্টর ফসলি জমির মধ্যে ১৭ হাজার ৪৫৫ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে ক্ষতিগ্রস্ত ফসলি জমির মধ্যে আউশের বীজতলা ১ হাজার ৯১ হেক্টর, আবাদকৃত আউশ ৩ হাজার ৯৮৬ হেক্টর, গ্রীষ্মকালীন সবজি ৪ হাজার ৪০৪ হেক্টর, পাট ২৯ হেক্টর, গ্রীষ্মকালীন তিল ৭ হেক্টর, বোরো ১ হাজার ৩৩৫ হেক্টর, মুগ ১৩৯ হেক্টর, সয়াবিন ২৭০ হেক্টর, চিনাবাদাম ১ হাজার ১৪৫ হেক্টর, ফেলন ২৪৩ হেক্টর, তিল ৯৭৭ হেক্টর, মরিচ ২ হাজার ২৪৪ হেক্টর, ভুট্টা ২৯৬ হেক্টর, আখ ১০৬ হেক্টর, সূর্যমূখী ২০ হেক্টর, কলা ৪২০ হেক্টর, পেপে ১৯৬ হেক্টর, পান বরজ ৫৫৮ হেক্টরসহ অন্যান্য ফসলের ২৮ হেক্টর জমি রয়েছে।

জেলার হিসেব অনুযায়ী বরিশালে ৬ হাজার ৯৩ হেক্টর, পিরোজপুরে ১ হাজার ৪৩৯ হেক্টর, ঝালকাঠিতে ৪ হাজার ১২৩ হেক্টর, পটুয়াখালীতে ৪ হাজার ৭০৬ হেক্টর, বরগুনায় ৩৩০ হেক্টর, ও ভোলায় ৭৬৪ হেক্টর ফসলি জমি আম্পানে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. আফতাবউদ্দিন আহমদ জানান, ইতোমধ্যেই এ অঞ্চলের ৯১ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে বাকি ধানের ক্ষতি হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD