বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মানববন্ধন অনুষ্ঠিত

Sharing is caring!

জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোসহ তিন দফা দাবিতে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মানববন্ধন করেছে। পাশাপাশি অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।

বুধবার (২০ মে) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সদস্য ইমদাদুল হক এবং পরিচালনা করেন বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলার সদস্যসচিব ডাক্তার মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সাবেক সভাপতি সন্ত মিত্র, মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ‘জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে, স্বাস্থ্য ও গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে। করোনা ভাইরাসকালীন অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও বাসা-মেসভাড়া মওকুফে বিশেষ বরাদ্দ দিতে হবে কারণ মহামারিতে সবাই অর্থনৈতিক সংকটে আছে।’ বক্তারা সব শিক্ষা প্রতিষ্ঠানে এবছরের বেতন-ফি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সেমিস্টার টিউশন ফি মওকুফ করার দাবিও জানান।

মানববন্ধন শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD