বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে আশ্রয়কেন্দ্রে ১ লাখ মানুষ, আড়াই হাজার গবাদি পশু

বরিশালে আশ্রয়কেন্দ্রে ১ লাখ মানুষ, আড়াই হাজার গবাদি পশু

Sharing is caring!

ঘূর্ণিঝড় আম্পানের কারণে ধীরে ধীরে আবহাওয়া পরিস্থিতির অবণতি ঘটেছ। এরইমধ্যে সম্ভাব্য বিপদ এড়াতে গোটা বরিশাল জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে ১লাখ ৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১২ টায় বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সার্বিক নির্দেশনায় ও তৎপরতায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সকল প্রকার ক্ষয়ক্ষতি রোধে এরিমধ্যে সকল প্রকার প্রস্তুতি শেষ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। তবে চলমান করোনা ভাইরাসের প্রভাব কে মাথায় রেখে এবারে জেলা প্রশাসনের নানা ধরনের উদ্যোগের পাশাপাশি আশ্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় ১০ টি উপজেলায় নতুন ৭৫৫ টি আশ্রয়কেন্দ্রসহ মোট ১ হাজার ৭১ টি আশ্রয় কেন্দ্রে এরইমধ্যে প্রায় ১ লাখ ৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে। পাশাপাশি ২ হাজার ৪৯৯ টি গবাদিপশু আশ্রয় কেন্দ্রে ওঠানো হয়েছে।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশিপানি সরবরাহসহ শুকনো খাবার এবং সহ বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD