বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে ভ্রাম্যমাণ আদালতে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ভ্রাম্যমাণ আদালতে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় বরিশাল নগরীর ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যক্তিকেও জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

নগরের কাঠপট্টি, চকবাজার, গির্জা মহল্লা, বাজার রোড, নতুন বাজার এলাকায় অভিযান চালান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা। তার এ অভিযানকালে অদরকারি দোকান খোলা রাখার অপরাধে ১টি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে করোনা প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে নগরের মহসিন মার্কেট, চকবাজার, গির্জা মহল্লা, সদর রোড, কাকলির মোড়, বগুড়া রোড ও বটতলার মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ৮টি দোকানকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজও বরিশাল শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সরকারি নিদের্শন অমান্য করে ও স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখার অপরাধে এসময় তিনি ৩টি দোকান ও ১ ব্যক্তিকে মোট ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন।

এসব অভিযানে ম্যাজিস্ট্রেটদের আইনানুগ সহযোগিতা দেয় সেনাবাহিনীর ২টি ও র‍্যাব-৮-এর ১টি টিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD