বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বরিশাল বৃষ্টি!

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বরিশাল বৃষ্টি!

Sharing is caring!

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সকাল থেকেই বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন। সকাল থেকে কোথাও হচ্ছে বৃষ্টি। দুপুরের দিকে বৃষ্টিপাত বাড়লেও বাতাসের গতিবেগ স্বাভাবিক আছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। মঙ্গলবার (১৯ মে) রাত পেরিয়ে বুধবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে আঘাত হানতে পারে।

এজন্য পায়রা সমুদ্রবন্দরে জন্য ৭ নম্বর বিপদ সংকেত থাকলেও বরিশাল নদীবন্দরের জন্য তা ২ নম্বর বলবৎ আছে। তাই বিআইডব্লিউর পক্ষ থেকে সব নৌযানকে নিরাপদ স্থানে রাখার নির্দেশ রয়েছে এবং পন্টুনে থাকা কর্মীদের সতর্কাবস্থায় রাখা হয়েছে।

একই সঙ্গে উদ্ধারকারী নৌযান প্রস্তুত রাখা হয়েছে বলে জানালেন নৌ-সংরক্ষণ ও ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা এসএম আজগর আলী।

এ নিয়ে জেলা প্রশাসক বলেন, দুর্যোগ মোকাবিলায় তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৩১৬টি আশ্রয়কেন্দ্র এবং ৭৫৫টি স্কুল কলেজ প্রস্তুত রাখা হয়েছে। করোনার সময়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে অবস্থান করতে পারে এমন ব্যবস্থা করেছেন। সুপেয় পানি, খাবার ও মেডিক্যাল টিম প্রস্তত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD