বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
ঘূর্ণিঝড় আম্পান : বরিশালসহ উপকূলীয় এলাকায় মাইকিং শুরু

ঘূর্ণিঝড় আম্পান : বরিশালসহ উপকূলীয় এলাকায় মাইকিং শুরু

Sharing is caring!

ঘূর্ণিঝড় “আম্পান”মোকাবেলায় বরিশালসহ উপকূলীয় এলাকায় মাইকিং শুরু করেছে “ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি”(সিপিপি)।  প্রস্তুত রাখা হয়েছে সিপিপি’র সকল সদস্যদের।

সোমবার (১৮ মে) আজ সকাল থেকে বরিশালসহ উপকূলীয় জেলাগুলোতে ঘূর্ণিঝড় সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে মাইকিং শুরু করা হয়।

এদিকে ঘূর্ণিঝড়ে যে কোন ধরণের সহায়তার জন্য বরিশাল জেলায় ৬ হাজার ১৫০ জন, বরিশাল বিভাগে ২৫ হাজার ৫ জন এবং উপকূলীয় এলাকার ১৩ জেলায় ৫৫ হাজার ২৬০ জন সিপিসি কর্মী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর উপ-পরিচালক মোঃ আব্দুর রশীদ ।

মাইকিং এর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাংকেতিক পতাকা উত্তোলন করা হয়েছে বলেও জানান তিনি। এবার ঝড়ের সময় সাইক্লোন শেল্টার সেন্টারে আশ্রয়গ্রহনের সময় সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যাপারে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এরআগে বরিশালে জেলা প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় একাধিক প্রস্তুতি সভা করেছে। বরিশাল জেলায় ১ হাজার ৫১ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবে। এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এদিকে আজ দুপুর দেড়টা পর্যন্ত বরিশালে ঘূর্ণিঝড় আম্পানের কোন প্রভাব দেখা যায়নি। গত দুদিন যাবৎ প্রচন্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, রোদের তীব্রতা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD