বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
ব‌রিশা‌লে মাই‌ক্রোবা‌সে যাত্রী প‌রিবহ‌নের দা‌য়ে দুইজ‌নের দন্ড, গা‌ড়ি আটক

ব‌রিশা‌লে মাই‌ক্রোবা‌সে যাত্রী প‌রিবহ‌নের দা‌য়ে দুইজ‌নের দন্ড, গা‌ড়ি আটক

Sharing is caring!

ব‌রিশা‌লে মাই‌ক্রোবা‌সে যাত্রী প‌রিবহ‌নের দা‌য়ে দুইজন‌কে অর্থদন্ড দেয়া হ‌য়ে‌ছে। পাশাপা‌শি গা‌ড়িও আটক করা হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

‌রোববার (১৭মে) বিকা‌লে নগরীর নথুল্লাবাদ থে‌কে তা‌দের হা‌তে না‌তে আটক ক‌রে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পুলি‌শ (উত্তর)।

আটককৃতরা হ‌লো, মাই‌ক্রোবাস ড্রাইভার সাদ্দাম শেখ ও এর দালাল মো: হান্নান।

আটককৃত‌দের প‌রে জেলা প্রশাস‌নের ভ্রাম্যমান আদাল‌তে মোট ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

উপ পু‌লিশ ক‌মিশনার (উত্তর) মো: খাইরুল আলম জানান, ব‌রিশাল থে‌কে মাওয়া রু‌টে যাত্রী প‌রিবহ‌নের খবর পে‌য়ে অ‌ভিযান চালা‌নো হ‌য়। ঢাকা থেকে একটি মাইক্রোবাস পুলিশকে ভুল বুঝিয়ে যাত্রীসহ বরিশালে ঢুকে নথুল্লাবাদ শেরে বাংলা সড়ক প্রথম গলির মধ্য যাত্রী নামানোর সময় পুলিশ মাইক্রোবাসটিকে আটক করে। ঢাকা মেট্রো-চ-১৩৯৬৬৫। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম আটককৃত দুইজন‌কে জ‌রিমানা ক‌রেন।

উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম বলেন, ঈদকে সামনে রেখে জরুরী প্রয়োজন ব্যতিত কেউ বরিশালে প্রবেশ এবং বরিশাল থেকে বাইরে যেতে পারবেন না। মহামারী করোনার সংক্রমন ঠেকাতে এরকম উদ্যোগ নেয়া হয়েছে এবং এটা চলমান থাকবে। সরকারী নির্দেশনা অনুযায়ী এ অবস্থায় যথোপযুক্ত কারণ ছাড়া কোন ব্যক্তি যানবাহন ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম সহ অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD