বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
অসহায়, গরিব, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কাম্য-এ্যাড. বলরাম পোদ্দার

অসহায়, গরিব, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কাম্য-এ্যাড. বলরাম পোদ্দার

Sharing is caring!

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, অসহায়, গরিব, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কাম্য। সমাজের উচ্চবিত্ত ও সুবিধাপ্রাপ্ত সবারই উচিত এ ভয়াবহ দূর্যোগে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো।

রবিবার বরিশাল নগরীর শ্রী শ্রী হরি ঠাকুর মন্দিরে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন এর অর্থায়নে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর আয়োজনে বরিশাল মহানগর এর বিভিন্ন মন্দিরের ৮৪ জন ব্রাহ্মণ পুরোহিত, ৩১জন পূজারী মন্দির সহযোগী ও ১২জন মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম শিক্ষকসহ মোট ১২৭ জনের পরিবারের জন্য প্রত্যেককে ২৫ কেজি চাল, ৩ কেজি মুশুরির ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবন ও ১ টি লাইফবয় সাবান উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, মানবিক দিক বিবেচনা করেই আমার এই উদ্যোগ। এই কার্যক্রম অব্যহত থাকবে। করোনা ভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অসহায় শ্রমজীবী মানুষ অভূক্ত থাকবেনা। এসময় মহামারী করোনা ভাইরাস থেকে বৈশ্বিক মুক্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশালের সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে, মৃনাল কান্তি সাহা, ভানুরঞ্জন দে, সুরঞ্জিত দত্ত লিটু, সাংবাদিক গোপাল সরদার, সম্ভু নাথ সাহা প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD