বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

Sharing is caring!

বরিশালে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক মৃত্যুবরণ করেছে।

এরমধ্যে বৃহষ্পতিবার (১৪ মে) দিবাগত রাতে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক  তপু নামে ২১ বছরের এক যুবককে মৃত ঘোষনা করেন।

নিহত তপু (২১) চন্দ্রমোহন ইউনিয়নের মক্রম প্রতাপ এলাকায় মোঃ আলাউদ্দিন এর ছেলে।

নিহতের চাচা মোঃ শাহ আলম জানান, মুরগির খামারে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়।

শেবাচিম হাসপাতালের দায়িত্বরত বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই নাজমুল জানান, সুরতহাল ও ময়নাতদন্ত করার জন্য নিহতের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম চরকালেখা গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম নামে ২৫ বছরের এক যুবক মৃত্যুবরণ করেন।

নিহত রফিকুল ইসলাম (২৫) চরকালেখা গ্রামের নেয়াজ আলীর ছেলে।

স্বজনদের বরাত দিয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন আহম্মেদ জানান, কাজ করতে গিয়ে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয় রফিকুল। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD