বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে ভার্চুয়াল আদালতে ১৪৫ আসামীর জামিন

বরিশালে ভার্চুয়াল আদালতে ১৪৫ আসামীর জামিন

Sharing is caring!

অনলাইনের মাধমে বরিশালে শুরু হয়েছে “ভার্চুয়াল আদালতের কার্যক্রম”। প্রথম দুইদিনের কার্যক্রমে জামিন পেয়েছেন ১৪৫ আসামী। মোট ১৭৪ মামলার শুনানী হয়।

আদালত সুত্র জানায়, বরিশাল জেলা ও দায়রা জজ, বরিশাল মুখ্য মহানগর ও মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালিত হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মো. জাকির জানিয়েছেন, দুইদিনে ৪৬ মামলার শুনানী হয়। এর মধ্যে ৫৬ আসামীকে জামিন দেয়া হয়েছে।

মুখ্য মহানগর হাকিম’র নাজির মো. কামরুল জানান, মুখ্য মহানগর হাকিম মো. কবিরউদ্দীন প্রমানিক ভার্চুয়াল আদালতের কার্যক্রম পরিচালনা করেন। তিনি গত দুই দিনে ৭৫ মামলার শুনানী করেন। পরে ৪২ আসামীর জামিন দেন।

মুখ্য বিচারিক হাকিমের নাজির মো. সুমন হাওলাদার জানান, আদালত গঠনের পর থেকেই আইনজীবীরা জামিন শুনানির আবেদন দাখিল করেন। গত ১৩ মে বুধবার ৬৭টি জামিন আবেদন জমা হয়। ওই দিন ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ১৮টি জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়। এর মধ্যে ২১ আসামীকে জামিন দেন সংশ্লিষ্ট বিচারকরা। বৃহষ্পতিবার ৩৫ টি জামিন আবেদন শুনানির মাধ্যমে নিস্পত্তি করা হয়। এদিন ২৬ জন আসামীকে জামিন দেন হাকিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD