বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে ১ লাখ ৩০ হাজার কর্মহীন পাবে আর্থিক সহায়তা

বরিশালে ১ লাখ ৩০ হাজার কর্মহীন পাবে আর্থিক সহায়তা

Sharing is caring!

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়েছেন বরিশালের ১২৬জন উপকারভোগী।

আজ দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এদের ৫জনকে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়। এই ৫জন সহ জেলায় আজ প্রথম দিন ১২৬জনকে এই অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলায় মোট ১ লাখ ৩০ হাজার মানুষকে এই সহায়তা দেয়া হবে। এর মধ্যে বরিশাল জেলায় সুবিধাভোগী ৯০ হাজার এবং সিটি করপোরেশন এলাকায় ৪০ হাজার জন।

জেলা প্রশাসক কার্যালয়ে নগদ অর্থ পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার রাজমিস্ত্রী রিয়াজ হাওলাদার, বাকেগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ী স্বপন কুমার চন্দ, উজিপুরের অটোরিক্সা চালক সবুজ তালুকদার, মেহেন্দিগঞ্জের দিনমজুর রাশেদুল ইসলাম, গৌরনদীর ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল।

সারা দেশে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ৫০ লাখ মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বেলা ১২টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচীর উদ্ধোধন করেন তিনি।

এ সময় বরিশালপ্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য পংকজ নাথ, নাসরিন জাহান রত্না আমীন, সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD