রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
ড. কামাল বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা: কাদের

ড. কামাল বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা: কাদের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকদের ‘খামোশ’ বলে ড. কামাল যে দম্ভোক্তি করেছেন তাতেই প্রমাণ করছেন তিনি বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা।

ফেনী থেকে তার নির্বাচনী এলাকায় যাওয়ার পথে শনিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ফেনীর দাগনভূঁঞায় সড়ক প্রশস্তকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পুরোনো পাকিস্তানি ‘খামোশ’ শব্দটি ব্যবহার করে তিনি প্রমাণ করলেন তার স্বরূপ ডাকতে পারেননি। তিনি মুখে নীতি কথা বললেও আসল রূপ উন্মোচিত হয়ে গেছে। বয়স কমে গেলে শরীরের শক্তি কমে যায়, মুখের জোর বেড়ে যায় আর সে কারণেই ড. কামাল এমনটা করেছেন।

কাদের আরো বলেন, সারাদেশে নৌকার গণজোয়ার দেখে বিএনপি ও ঐক্যফ্রন্ট বেসামাল হয়ে উঠেছে। আর সে কারণে ড. কামাল বেপরোয়া চালকের চেয়েও বেপরোয়া শব্দ ব্যবহার করেছেন। দেশে এখন নৌকার গণজোয়ার, আর ধানের শীষের গণভাটা চলছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। 

নৌকার এ জোয়ার দেখে বিএনপি নির্বাচনী পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে। এ পর্যন্ত তাদের হামলায় নোয়াখালীতে ১ জন ও ফরিদপুরে ১ প্রাণ হারিয়েছে। তারা দু’জনই আওয়ামী লীগের কর্মী।

দেশে আইন শৃঙ্খলা অবনতির জন্য একমাত্র ঐক্যফ্রন্টই দায়ী। তারা পল্টনে পুলিশের উপর হামলা করে এ সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন। তারা নিজেরা নিজেদের সঙ্গে গণ্ডগোল করে নিউজ তৈরি করতে চাইছে। নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপির অভিযোগের ব্যাপারে তিনি বলেন, এসব অভিযোগ অসহায়ের সংলাপ।

এসসয় মন্ত্রী আরো বলেন, দাগনভুঞাঁ থেকে চৌধুরী হাট পর্যন্ত রাস্তা প্রশস্ত করনের কাজটি দীর্ঘদিন পরে হলেও সুগম হয়েছে। ইতোমধ্যে রাস্তা প্রশস্তকরণে জায়াগার মালিকদের ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি টাকা দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

নির্বাচনী আচরণ বিধির ব্যাপারে তিনি বলেন, আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। নির্বাচন কমিশন বলেছে- কোনো কাজের উদ্বোধন করা করা যাবেনা, পরিদর্শন করা যাবে। আমি একটি চলমান কাজের উদ্বোধন করেছি।

দলের পদ-পদবীতে থাকা বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে তিনি বলেন, সময় হলে সব দেখবেন। আমাদের একটা নির্ধারিত সময় রয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন, দাগনভুঞাঁ উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD