বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে মুসল্লীদের ফ্রি মাস্ক বিতরণ ও জীবানুমুক্ত করে মসজিদে ঢোকালো ‍পুলিশ

বরিশালে মুসল্লীদের ফ্রি মাস্ক বিতরণ ও জীবানুমুক্ত করে মসজিদে ঢোকালো ‍পুলিশ

Sharing is caring!

স্বাস্থ্যবিধি মেনে গোটা বরিশালে জুমআ’র নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফলে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর শুক্রবার (০৮ মে) জুমআ’র দিনে দীর্ঘদিন পরে মুসল্লিদের উপস্থিতি বাড়ে মসজিদগুলোতে।

যদিও নামাজ আদায়ের লক্ষ্যে আযান দেয়ার আগে সরকারি ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা সঠিকভাবে পালনের লক্ষ্যে মসজিদ কর্তৃপক্ষ আগে থেকেই মাইকে সচেতনতামূলক নির্দেশনা প্রচার করে।

এরবাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তবে ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়ে তা বাস্তবায়ন করেছেন আগৈলঝাড়া থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের উদ্যোগে জুমআ’র নামাজের আগে তিনিসহ থানার অন্য সদস্যরা উপজেলা সদরের মসজিদগুলোর প্রবেশমুখে অবস্থান নেন।

এসময় তারা যে সব মুসল্লি মাস্ক পরে আসেননি, তাদের ফ্রি মাস্ক পরিয়ে দেন। পাশাপাশি প্রতি মুসল্লির হাত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে মসজিদের ভেতরে প্রবেশ করান।

ওসি মো. আফজাল হোসেন জানান, উপজেলা সদরের ১০টির বেশি মসজিদে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদে তিনি এবং বাকিগুলোতে থানার অন্য পুলিশের সদস্যরা এ কাজ পরিচালনা করেন। এসময় মুসল্লিদের ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করার পাশাপাশি সচেতনামূলক বার্তাও প্রচার করা হয়। আর মুসল্লিরাও পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD