বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশাল নগরীতে আরও একজনের করোনা শনাক্ত

বরিশাল নগরীতে আরও একজনের করোনা শনাক্ত

Sharing is caring!

বরিশালে নতুন করে আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজেটিভ আসে।

নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হওয়া ওই ব্যক্তি বরিশাল নগরীর বাসিন্দা। এ নিয়ে বরিশাল মহানগরীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১৮ জন। আর গোটা বরিশাল জেলায় এর আক্রান্তের সংখ্যা ৪৯ জন।

এদিকে বরিশাল জেলায় করোনাকে জয় করেছে আরও ২ জন ব্যক্তি। আজ বৃহস্পতিবার তারা দু’জন করোনা ভাইরাস থেকে সুস্থতার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা ৩০ জন।

বৃহস্পতিবার (০৭ মে) বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে করোনা আক্রান্ত এবং সুস্থতা সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।

এর আগে গত ১২ এপ্রিল প্রথম বরিশালের বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলায় একজন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। পর্যায়ক্রমে বরিশাল মহানগরীসহ জেলার ১০ উপজেলায় ছড়িয়ে পড়ে করোনার সংক্রমণ।

বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও মেডিকেল কলেজ ছাত্রসহ বরিশাল মহানগরীতে আক্রান্তের সংখ্যা ১৮ জন, বাবুগঞ্জে ১১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৫ জন, উজিরপুরে ৪ জন, গৌরনদীতে ৪ জন, হিজলায় ৩ জন, বানারীপাড়ায় ২ জন, বাকেরগঞ্জে ১ জন ও মুলাদী উপজেলায় ১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

জেলায় আক্রান্তদের মধ্যে ১৫ জন স্বাস্থ্য বিভাগে কর্মরত। এদের মধ্যে চারজন ইন্টার্নসহ মোট ৯ জন চিকিৎসক, পাঁচজন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক। সবশেষ বুধবার গৌরনদীতে একজন সিনিয়র স্টাফ নার্স করোনায় আক্রান্ত হয়েছে।

এর আগে বরিশালের মুলাদীতে এক দিনমজুরের মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে গত ১২ এপ্রিল কোভিড-১৯ পজেটিভ আসে। একই দিন আরও দু’জন প্রথমবারের মতো শনাক্ত হওয়ায় বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD