বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে স্বাস্থ্য বিধি না মেনে বয়স্ক ভাতা বিতরণ

বরিশালে স্বাস্থ্য বিধি না মেনে বয়স্ক ভাতা বিতরণ

Sharing is caring!

বরিশাল স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব না মেনে প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবা ভাতা প্রদান করা হয়েছে। যদিও শারিরীক সুরক্ষা ও দুরত্ব বজায় রাখার লাইন ঠিক রাখতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব সদস্যরা। ভাতাভোগিরা এখনো অনেকে অসচেতন। এদের মধ্যে অনেকের মাক্স ছিল না। পাশাপাশি শারিরীক দুরত্ব বজায় রাখার নিয়মও জানেন না।

বৃহস্পতিবার নগরীর চ্যেমাথা হাতেম আলী কলেজ সংলগ্ন সোনালী ব্যাংক থেকে নগরীর ৩০টি ওয়ার্ডের প্রতিবন্ধিদের ভাতাসহ বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুরের ইউনিয়নের ৫টি ওয়ার্ডের বিধবা ও বয়স্কদের ভাতার টাকা উত্তোলনের ক্ষেত্রে এসব চিত্র দেখা যায়।

এসময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময় জেলা প্রশাসকের ভ্রাম্যমান মোবাইল আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা ও ভ্রাম্যমান আদালতের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের কাজে নিয়োজিত র‌্যাব সদস্যরা বয়স্ক ব্যাক্তিদের শারিরীক সু-রক্ষার দুরত্ব বজায় রাখার জন্য হ্যান্ড মাইক দিয়ে বলে তাদেরকে কোন রকম শৃঙ্খলার মধ্যে আনতে সক্ষম হয়। সবাইকে নিজেদের সু-রক্ষা নিয়ম পালন করে ভাতার টাকা উত্তোলন করার আহবান জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনির হোসেন বলেন, ‘নগরীর ৩০টি ওয়ার্ডের প্রতিবন্ধি ও সদর উপজেলার কড়াপুরের বিধবাসহ বয়স্ক ১ হাজার ৫ শত ব্যাক্তিদের আজ তাদের ভাতার টাকা পরিশোধ করার সময় দেয়ার হয়েছে। তাই সিমিত আকারের ব্যাংকের মধ্যে স্থান দিলেও অন্য সবাইকে বাহিরে রাস্তায় লাইনে দাড়াতে হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD