বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে দুই মিষ্টির দোকানকে অর্থদন্ড

বরিশালে দুই মিষ্টির দোকানকে অর্থদন্ড

Sharing is caring!

মিষ্টি তৈরিতে অস্বাস্থ্যকর ও নিষিদ্ধ দ্রব্যের মিশ্রমনের অপরাধে বরিশাল নগরীর দুটি মিষ্টির দোকানে চার হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় পরিচালিত জেলা প্রশাসনের মোবাইল কোর্টে এই দণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) সৈয়দ এনামুল হক।

এছাড়া আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সহযোগিতা করেন কোতয়ালী মডেল থানা পুলিশ। অভিযানকালে নগরীর নতুন বাজারের ডায়মন্ড মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার এবং নথুল্লাবাদ এলাকায় আদী বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ওই দুটি মিষ্টির দোকানে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোবাইল কোর্টের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD