বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে অধিক মূল্যে হেক্সিসল বিক্রি, ফার্মেসীকে অর্থদন্ড

বরিশালে অধিক মূল্যে হেক্সিসল বিক্রি, ফার্মেসীকে অর্থদন্ড

Sharing is caring!

বরিশালে হেক্সিসলের মূল্য অধিক রাখায় দুইটি ফার্মেসীকে অর্থদন্ড দেয়া হয়েছে।

বুধবার নগরীর সদর রোডে ও ফকির বাড়ি রোডের দুই ফার্মেসীতে এই অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

তিনি জানান, সদর রোডের মেডিসিন প্লাস নামক ফার্মেসীতে গিয়ে ১৩০টাকা মূল্যের হেক্সিসল ২শ টাকায় বিক্রির সত্যতা পাওয়া গেলে মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সেখান থেকে জানা যায় সুমন মেডিকেল হল নামে একটি পাইকারী ঔষধের দোকান থেকে মূল্যবৃদ্ধির ফলেই মূলত পুরো বরিশাল নগরীতে হেক্সিসলের খুচরা মূল্য বেশী। ফকির বাড়ি রোডে সুমন মেডিকেল হলে গিয়ে দেখা যায়, ১১৫ টাকা পাইকারি মূল্যে কেনা হেক্সিসল (যার সর্বোচ্চ খুচরা মূল্য ১৩০ টাকা) ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। উপস্থিত একাধিক ফার্মেসি দোকানদার ও দোকান কর্মচারীদের সাথে কথা বলে সত্যতা নিশ্চিত করা হয়। এসময় দেখা যায় অন্যান্য পণ্যের বিক্রি রশিদ থাকলেও উর্ধ্বমূল্যে বিক্রির কারণে হেক্সিসল বিক্রির কোন রশিদ নেই। পরবর্তীতে সুমন মেডিকেল হলের প্রোপ্রাইটর রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।

পাশাপাশি, মূল্য তালিকা প্রদর্শন না করে একই পণ্য বিভিন্ন মূল্যে বিক্রি করার অপরাধে ফলপট্টি এলাকার দুটি ফলের দোকানকে ৫শ টাকা করে মোট ১ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে র‍্যাব-৮ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের আলাদা আলাদা দুটি টিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD