বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিল ববি কর্মকর্তারা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিল ববি কর্মকর্তারা

Sharing is caring!

করোনাভাইরাসের প্রভাবে দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়টির ৭৪ জন কর্মকর্তা তাদের ১ দিনের বেতন এ তহবিলে প্রদান করেন।বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক মো: আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে কর্মহীন দিন মজুর ও খেটে খাওয়া মানুষের সাহায্যের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের মোট ৭৪ জন কর্মকর্তা তাদের একদিনের বেতনের অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়েরর সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় চলমান যুদ্ধে আমরাও সামিল হতে চাই। সেই অনুভূতি থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগন এক দিনের সমপরিমাণ বেতনের অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। উক্ত সিদ্ধান্তের আলোকে কর্মকর্তাদের ১ দিনের সমপরিমাণ অর্থ বেতন থেকে কর্তন করার অনুরোধ জানিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পত্র দিয়েছি এবং সে অনুযায়ী ইতোমধ্যে অর্থ কর্তন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD